সর্বশেষঃ

ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

(সভাপতি ফরিদুর রহমান, সম্পাদক আমিরুল ইসলাম বাছেত)

সভাপতি ফরিদুর রহমান, সম্পাদক আমিরুল ইসলাম বাছেত

শরীফ হোসাইন : ভোলা জেলা আইনজীবী সমিতির (২০২৫) নির্বাচনে বিএনপি পন্থী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। নির্বাচনে এ্যাডভোকেট মো: ফরিদুর রহমান সভাপতি ও এ্যাডভোকেট মো: আমিরুল ইসলাম বাছেত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যাণ্যরা হলেন-সহ সভাপতি-মো: ইউসুফ-(১), ও মো: ফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা, ও এস এম মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো: মাহাবুবুর রহমান-(২) ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো: আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান ও শাহ মো: আহসান উল্যাহ সুমন এবং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মাহবুব আলম মাহাবুব, মো: ফরিদুল ইসলাম, রাজিব হাওলাদার এবং মো: আলমগীর নবিন।

প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার পর ২২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: মোজাম্মেল হক তাদের আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বিজয়ী ঘোষণা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।