তজুমদ্দিন ব্যারিস্টার আব্দুর রহমান’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো. লোকমান হোসেন, তজুমদ্দিন ॥ নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি ব্যারিস্টার আব্দুর রহমান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর ইউনিয়ন থেকে শুরু করে তজুমদ্দিন উপজেলার ৫ টি ইউনিয়নে গিয়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন লালমোহন ও তজুমদ্দিন উন্নয়ন ফোরামের সমন্বয়ক মোহাম্মদ জসিম ও মো. শান্ত করিম উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী তজুমদ্দিন উপজেলার আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব। তিনি বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন ছাড়া আমাদের মাঝে শান্তি আসবে না। তাই ব্যারিস্টার আব্দুর রহমান ভাই একজন সৎ লোক তিনি দেশ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। বিগত সময়েও তিনি গরিব ও অসহায় মানুষকে সহযোগিতা করে এসেছেন। এ বছর সুযোগ হয়েছে তাই বড় পরিসরে তিনি অসহায় ও গরিব মানুষকে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই কনকনে শীতের মধ্যে গরিব ও অসহায় মানুষকে শীত বস্ত্র বিতরণ করার উদ্যোগের অংশ হিসেবে আজকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনারা ব্যারিস্টার আব্দুর রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন লালমোহন ও তজুমদ্দিন এর অসহায় এবং গরিব মানুষের পাশে থাকতে পারেন।
সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, আব্দুর রহমান ভাই ছোটবেলা থেকে গরিব ও অসহায় মানুষের পক্ষে থাকতেন। তিনি গরীব অসহায় মানুষকে ভালোবাসেন তাই গরিবের অসহায় মানুষকে সবসময় তার কাছে থাকতে দেখতাম। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তিনি যেন শৎ সাহসিকতার সহিত আপনাদের পাশে থাকতে পারেন এই দোয়া আপনারা করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নুরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন আমির মোঃ শফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মোঃ ইউসুফ, শম্ভুপুর ইউনিয়ন সভাপতি মাস্টার আব্দুল বারী, চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ নোমান, সেক্রেটারি মাস্টার মোঃ লোকমান হোসাইন, মলংচড়া ইউনিয়ন সভাপতি জাকির হোসাইন প্রমূখ।
