সর্বশেষঃ

আ. লীগ সৃষ্ট ভয়ের পরিবেশ প্রতিরোধে নেতাকর্মীদের প্রতি দুলুর আহ্বান

১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ভয়ের পরিবেশ তৈরি করছে, তা বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে হত্যা করেছেন, একজন হত্যাকারী কোনোভাবেই পাসপোর্ট পেতে পারে না। আওয়ামী লীগ গোপালগঞ্জ-মাদারীপুরে নাশকতা চালালেও সরকার তাদের দমনে কঠোর পদক্ষেপ নেয়নি।

এ সময় তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে সাংবাদিকরা কথা বলতে পারেননি, ডিজিটাল সিকিউরিটি আইনে কন্ঠরোধ করা হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।