ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে এমপি হাফিজ ইব্রাহিম ও জেলা প্রশাসক
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে এমপি হাফিজ ইব্রাহিম ও জেলা প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভোলায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ আয়োজনে ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম এবং ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. শামীম রহমানের সম্পৃক্ততা ও সহযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অভিযানে ছাত্রদল, বিডিক্লিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি, রোভার স্কাউট, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তাঁরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে কাজ করেন।
এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ধরনের জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতার জন্য সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম এবং জেলা প্রশাসক ডা. মো. শামীম রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি অভিযানে অংশগ্রহণকারী সব সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।
সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ভোলা গড়ে তোলার প্রত্যাশা আয়োজকদের।
