সর্বশেষঃ

অস্বচ্ছল শংকরকে সহায়তা করলো এসএসসি-৮৬ ব্যাচের বন্ধুরা

ডেস্ক রিপোর্ট ॥ বন্ধুমহল এসএসসি ব্যাচ-৮৬ ভোলা এর পক্ষ থেকে অস্বচ্ছল বন্ধু শংকরকে আর্থিক অনুদান প্রদান করা হয়। গত (৪ জানুয়ারি) স্বপ্নের লীলাভূমি মনপুরায় সংগঠনের আহবায়ক মোঃ ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিথ এক সাধারণ সভায় সংগঠনের পক্ষ থেকে সাবেক ভাইস চেয়ারম্যান বন্ধু আলী নেওয়াজ পলাশের কাছ থেকে এই অনুদান গ্রহন করেন বন্ধু শংকরের পক্ষ থেকে বন্ধু তরিকুল ইসলাম কায়েদ। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু মোঃ হেলাল উদ্দিন, মোঃ ইব্রাহিম, মোঃ আজিজ, মোঃ মুসা, মুজিবুর রহমান রোমন, দিদারুল আলম ও সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন।
উল্লেখ্য, বন্ধু শংকরকে আর্থিক ব্যবসায়িক স্বচ্ছলতার জন্য এই অনুদান প্রদান করা হয়। ইতিপূর্বে সংগঠনের পক্ষ থেকে এরকম কল্যাণকর ভূমিকা নেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।