মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে, পানিবন্দী কয়েক হাজার মানুষ
ভোলা জেলা এসএসসি-৮৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় জেলা এসএসসি-৮৬ ব্যাচের বন্ধুমহলের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় বারের মত গত (৩ ও ৪ জানুয়ারী) শুক্র ও শনিবার ভোলার দ্বীপ উপজেলা মনপুরা উপজেলার রাজিব চৌধুরীর ডাক বাংলায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলনমেলায় অংশগ্রহণের জন্য ভোলার বিভিন্ন স্থানে অবস্থানরত ৮৬ ব্যাচের বন্ধুরা সমবেত হয়ে একত্রে লঞ্চযোগে মনপুরায় পৌছায়। দুই দিনব্যাপী এ অনারম্ভ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুরা খেলাধুলা, খোশগল্প, সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের অতীতের স্মৃতিচারণ করেন। এ সময় তারা কিছু সময়ের জন্য ফেলে আসা পুরনো দিলনগুলোতে ফিরে যান। উক্ত আয়োজনকে সফল করার ক্ষেত্রে স্থানীয় সমাজ সেবক রাজিব চৌধুরী ও মনপুরা থানার ওসি মোঃ আহসান কবির সার্বিক সহযোগিতার জন্য ভুয়সি প্রশংসা করেন। এছাড়াও ভোলার এসএসসি-৮৬ ব্যাচের বন্ধুরা যারা শত ব্যস্ততার মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে এসে মনপুরায় মিলনমেলায় অংশগ্রহণ করেছেন তার জন্য সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় তারা বলেন, ১৯৮৬ সালে আমরা যারা তৎকালীন সময়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, আজ সে সকল বন্ধুদের সাথে তৃতীয় বারের মত মিলন মেলায় উপস্থিত হলাম। এসএসসি পাশের পর অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থানে চলে গেছেন। সবাই যার যার মত কাজ-কর্মে ব্যস্ত। বন্ধু কখনো বন্ধুকে ভুলতে পারেনা, বন্ধু যে কোন সময় বন্ধুর উপকারে আসবেই। আমারা একে অপরের সুখ-দুঃখ, ভালো-মন্দে এগিয়ে আসবো এটাই হোক আমাদের অঙ্গীকার।
