সর্বশেষঃ

দক্ষিণ বাপ্তা ইউনিয়ন এর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাহে আলম মাহী ৷৷ বাংলাদেশ সংখ্য গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভোলা সদর উপজেলার ৫ নং বাপ্তা-২ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ চৌমুহনী বাজারে দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. শাহে আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার এর সঞ্চলালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ১ নং যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ, যুগ আহ্বায়ক কবির হোসেন, থানা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসানত তসলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম (ভিপি), ভোলা সদর উপজেলা কৃষকদলের সভাপতি মাইনুদ্দিন সাজি, সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন, কৃষকদল নেতা মো. শিহাব উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম মঞ্জু খান, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান,   ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্য গোলাম নবী আলমগীর বলেন, আওয়ামীলীগ গত ১৭ বছর এই দেশকে ধ্বংস করে গেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অংঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের সোনালী দিন ফিরে আসবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছর যেভাবে সাধারণ মানুষকে অত্যাচার করেছে, খুন, লুন্ঠন, দখল বাজি করেছে এসব কর্মকান্ড থেকে আমাদের বিরত থাকতে হবে। মানুষের জন্য কাজ করে তাদের অন্তরে জায়গায় করে নিতে হবে। এছাড়াও তিনি বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে ক্ষমতার আসনে বসাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।