ভোলায় বিএনপি নেতা সিরাজ ফরাজীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মরহুম সিরাজ ফরাজীর রুহের মাগফিরাত কামায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) বিকেলে জেলা শ্রমিকদল কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক, বশির আহমেদ হাওলাদার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল আলম মানিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার।
