ভোলায় ফয়জুন্নেসা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার উদ্বোধন

বনি আমিন, ইলিশা ॥ ভোলার ইলিশায় ফয়েজুন্নেসা ইন্টারন্যাশনাল মাদ্রাসর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) সকালে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের রৌদ্রের হাট এলাকায় বাজার লাবীব প্লাজায় এ মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়।
হাফেজ মাওলানা মোঃ ইমাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ভোলা জেলা সেক্রেটারি মাওলান আতাউর রহমান মোমতাজী, ভোলা তানযীমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম তারেক, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা নুরে আলম ফয়েজীসহ বরেণ্য ওলামায়ে কেরামগণ। এসময় বক্তারা মহিলা মাদ্রাসার তাৎপর্য ও প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
