সর্বশেষঃ

ভোলায় শীতবস্ত্র উপহার পেয়ে উচ্ছ্বসিত মাদ্রাসার শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের একটি হাফেজিয়া মাদ্রাসায় হঠাৎ শীতবস্ত্র নিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ায় আবেগাপ্লত হয়েছে। বুধবার (১লা জানুয়ারী) বিকালে দক্ষিণ রাজাপুর পন্ডিত বাড়ী জামে মসজিদ সংলগ্ম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সেনা সদস্য মোঃ রাসেল মিয়ার অর্থায়নে প্রতিটি শিক্ষার্থীর জন্য এক পিচ করে কম্বল নেওয়া হয়। হঠাৎ এ শীতবস্ত্র উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে যান কোমলমতি শিশুরা।
ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়ামিন হোসেন, গ্লোবাল টেলিভিশন ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, অর্থায়নকৃত রাসেল মিয়ার ছোট ভাই মমিনুল ইসলাম ফাহাদ এ কম্বল নিয়ে তুলে দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আবদুল জলিল মাষ্টার, রাজাপুর সমাজ সেবা সংগঠনের উপদেষ্টা শরীফুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম, ৭১ ভিশন (অনলাইন) ভোলা প্রতিনিধি মোঃ সোহেল প্রমুখ। শীতবস্ত্র উপহার দিয়ে অর্থায়ন করা সেনা সদস্য রাসেল মিয়ার জন্য দোয়া চেয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।