ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বোরহানউদ্দিনে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
তুমি নাই

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
তুমি নই বলে মনের আঙ্গিনায়
ফোটেনি আশার আলো
তুনি নাই বলে বিশ্ব ভূবন
লাগেনা আর ভালো।
তুমি নাই বলে বনের পাপিয়া
পিউ পিউ করে ডাকে না
চৈতী উদাস ফাগুন বনে
বসন্ত আর আসেনা।
তুমি নাই বলে বন বাহার
আহার করে না
বন বিতানের কুঞ্জে কুঞ্জে
ফুল-ফল ধরে না।
তুমি নাই বলে তোমার বঁধুয়া
বিষন্ন মলিন মুখ
মান মন্দিরের মনের গুহায়
নাই তার কোন সুখ।
