সর্বশেষঃ

ভোলায় বিরোধীয় জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা একটি বিরোধীয় জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সদর উপজেলার পশ্চিম ইলিশা ৩নং ওয়ার্ডের তৌজি নং-৩০, জে.এল নং-৩৮, মৌজা দক্ষিণ চরপাতা মধ্যে এস.এ ১১১নং খতিয়ানে ১৫.২৯ একর। যাহার এস.এ ৭২৪, ৭২১, ৭২২, ৭২৩ নং দাগ বটে। উক্ত খতিয়ানের এস.এ ৭২১, ৭২২নং দাগের ১৬২.৮২ একর ভূমিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভোলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জারি করেন। এম আর মামলা নং ১৭৬/২০২৪ (ভোলা)।
সূত্রে জানা যায়, পশ্চিম ইলিশার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন মিয়া ও তার জামাতা নাইম যে মোর্শেদ এর দখলীয় জমিতে জোরপূর্বক মাটি কেটে দখল করার চেষ্টা করেন প্রতিপক্ষ সাইফুল ইসলাম ও জাফর গংরা। এ বিষয়ে নাইম যে মোর্শেদ বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে সাইফুল ও জাফরদের নোটিশ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আপনারা ২য় পক্ষগণ নিন্মে তফসিলভূক্ত বিরোধীয় নালিশী জমিতে জোর পূর্বক প্রবেশ করতঃ ভোগ দখল করার চেষ্টা করেন মর্মে বিজ্ঞ আদালতে ১ম পক্ষ কর্তৃক অভিযোগ করিলে বিজ্ঞ আদালত আপনাদের পক্ষদ্বয়কে উক্ত বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ আপনাদের ২য় পক্ষকে বিরোধীয় সম্পত্তিতে কেন প্রবেশ রারিত করা হবে না সে মর্মে বিজ্ঞ আদালতে হাজির হয়ে কারন দর্শানোর জন্য আদেশ দিয়েছেন। বিজ্ঞ আদালতের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আপনারা পক্ষদ্বয় উক্ত বিরোধীয় সম্পত্তিতে সূত্রে বর্ণিত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখিবেন। বিরোধীয় নালিশী ভূমিতে জোর পূর্বক প্রবেশ করতঃ ভোগ দখল করার চেষ্টা করিবেন না। বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করিয়া কোন পক্ষ আইন-শৃঙ্খলা অবনতি সহ শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করিলে, সেই পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে। উক্ত সম্পত্তিতে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ ধার্য্য ১৮/০২/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে হাজির হইয়া নিজ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হইল। এ বিষয়ে সাইফুল ইসলাম গংদের দায়িত্বশীল জাফর বলেন, এ জমি আমাদের, আমরা ভোগ দখলে আছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।