সর্বশেষঃ

বিষ্ময়

(কাপ্তাই লেক দেখে),

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

বিষ্ময়ের বিষয় জাগে হে-বিধাতা
তোমার অপূর্ব সৃষ্টি দেখে,
মনোহর, মনোরম, মুদ্ধ করেছে আমায়
কাপ্তাইর সুন্দর লেকে।

বার বার মাথা নত হয়ে যায়
তোমার সৃষ্টির কাছে
তোমার সৃষ্টির সৃষ্টি
মানুষের কত বুদ্ধি আছে।

রাশি রাশি মাইল ব্যাপী সর্পিল গতিতে
কাল চক চকে চলে গেছে মসৃণ পথ
দুপাশে সু-উচ্চ পাহাড়, কতশত বনভূমি
মানুষ চালায় তার রথ।

যে-বিদ্যুৎ কেন্দ্র আবিস্কার করেছে মানুষ
আবিস্কার করেছে তিলে তিলে
এত বিদ্যা বুদ্ধি, মানুষের তুমি
এত শক্তি দিলে।

বিষ্ময়ের বিস্ময় জাগে হে বিধাতা
তোমর অপূর্ব সৃষ্টি দেখে,
মনোহর, মনোরম, মুদ্ধ করেছে আমায়
কাপ্তাই’র সুন্দর লেকে।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।