সর্বশেষঃ

মায়ের মুখের মত

(শেলীকে দেখে),
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

তোমার মুখ খানা যেন আমার
মায়ের মুখের মত
স্নেহ মায়া মমতায় গভীর ভালবাসায়
ডাকছে আমারে কত
তোমার মুখখানা যেন আমার
মায়ের মুখের মত।

লক্ষ্মীর সুষমায় জ্ঞানের বাসনায়
জ্ঞান সঞ্চারি উঠে
তোমার মুখের কাছে, আমার মায়ের মুখখানা
গোলাপ হয়ে আছে ফুটে।

গ্রামে গঞ্জে, নগরে বন্দরে
দেশ বিদেশে ঘুরে
আমার মায়ের কথা আমি ভুলিতে পারি না
বার বার মনে পড়ে।

তোমার মুখখানা যেন আমার
মায়ের মুখের মত
স্নেহ মায়া মমতায়, গভীর ভালবাসায়
ডাকছে আমারে কত
তোমার মুখখানা যেন আমার
মায়ের মুখের মত।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।