ভোলায় ‘বিউটিফিকেশন’ প্রশিক্ষণ শেষে টুলস ও সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনি শেষে টুলস ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বিথী ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এসেসর ফারহানা ইয়াসমিন বিপাশা এবং জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মোসাঃ ববিতা আক্তার।
প্রশিক্ষণার্থীদের মধ্যে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন সুমাইয়া আক্তার। তার অভিজ্ঞতা বিনিময়ের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), কোডেক, আরআরএফ, নবলোক এবং পরিবার উন্নয়ন সংস্থার ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ নারীদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
