ভোলা কলেজে বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সরকারি কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে কলেজের ৪০০৩ নম্বর কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিমের সভাপতিত্বে ও প্রভাষক মো. এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান। এর আগে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে একাদশ শ্রেণি; উদ্ভিদ বিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অনুষ্ঠানের অতিথিগণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস.এম. মনিরুল হোসেন রাশেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাবুব আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ.বি.এম মজিবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, প্রভাষক মো. এরশাদ, প্রভাষক মো. শাহাব উদ্দিন, প্রভাষক মো. ইসহাক উদ্দিন রাসেল, প্রভাষক মো. আব্দুল্লাহ আল আমিন, প্রভাষক কামরুন নাহার, প্রভাষক ফাহমিদা ইসলাম পুষ্প, প্রভাষক মো. নাজিমুল ইসলাম ও শরীরচর্চা শিক্ষক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষা কর্মকর্তাগণ-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
