অনন্ত যৌবন

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
অনেকদিন তোমারে দেখিনি প্রিয়
অনেক–দিন তোমারে দেখিনি,
এত অনন্ত যৌবন দেখে
কবিতা আমি লিখিনি।
আজ তোমারে এত কাছে পেয়ে
মনে হয় বুকে জড়ায়ে রাখি,
যুগ, যুগান্ত, অনাদি, অনন্ত কাল
তোমার কাছে আমি থাকি।
তুমি কি আমারে বাসিবে ভালো
রাখিবে আমারে কাছেস ?
আজ আমার প্রিয় কিছু নেই
কিছু নেই আমার কাছে।
শুধু কবি আমি, কবিতা লিখি
সাজাব লেখার ভাষায়,
সরা জীবন পথ চেয়ে চেয়ে
থাকব তোমার আশায় আশায়।
জানি না আমি আর কবে আসিব-
এই উদ্দাম যমুনা নদীর কূলে,
তুমি পথ চেয়ে চেয়ে একদিন বুঝি-
যাবে আমারে ভুলে।
এই অনন্ত যৌবন, অনন্ত পিপাসা
আমার মিটিলনা কোনদিন,
শুধু দূর থেকে দেখে দেখে প্রিয়-
আমার জীবন হয়েছে ক্ষীণ।
তুমি যদি স্মরণ কর আমারে
তবে আমি নিশ্চয় আসিব,
এই পৃথিবীর যেখানে থাকি না
তোমারেই ভালো বাসিব।
