ভোলায় রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় ভর্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা শহরের প্রাণকেন্দ্র ওয়েস্টার্ন পাড়ায় ‘জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে সুপ্ত প্রতিভার বিকাশ’ স্লোগানে প্রতিষ্ঠিত ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা ২০২৫ এবং অভিভাবক সমাবেশ উপলক্ষে মাদ্রাসাটিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশের অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিষ্ঠান প্রধানের স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওঃ আহম্মদ জুবায়ের। বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাওঃ মাকসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল। তিনি বলেন, আপনি বেঁচে থাকাকালিন আপনার সন্তানকে আদর্শ মানুষ ও সু-নাগরিক তৈরীতে ভূমিকা রাখুন। সন্তানের মোবাইল আসক্তিসহ সোস্যাল মিডিয়া হতে মুক্ত রাখুন।
অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওঃ তানভির আহমাদ, আবাসিক ইনচার্জ মাওঃ আহম্মদ উল্লাহ ও সংস্কৃতি শিক্ষক মোঃ আজহারুল ইসলাম সোয়াইব প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রত্যাশী ও অধ্যায়নরত শিক্ষার্থীগণের অভিভাবকবৃন্দ।
