ভোলায় দিনব্যাপী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী টিসি অনুষ্ঠিত

মোঃ আঃ রহমান হেলাল ॥ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা শাখার বাছাইকৃত কর্মীদের নিয়ে দিন ব্যাপী কর্মী টিসি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) জেলা সভাপতি ইসমাইল হোসেন মনিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী টিসি-তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক মশিউর রহমান। প্রশিক্ষণকালে তিনি কর্মীদের মান উন্নয়নের লক্ষ্যে বাস্তবভিত্তিক ভূমিকা পালন করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন উর রশীদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা শাখার সহ-সভাপতি নূরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পৌর কর্ম পরিষদ সদস্য মাস্টার কামাল হোসাইন, শ্রমিক কল্যাণ পৌর দায়িত্বশীল মোঃ মাহে আলম ও সেক্রেটারি হাফেজ মোঃ মানসুর প্রমুখ।
