সর্বশেষঃ

ভোলায় চোরাই গরুর মাংসসহ রিকশা চালক আটক

বনি আমিন, ইলিশা ॥ ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পীরের দোকান বারেক মেম্বারের ঘেরের পাশ থেকে সোমবার রাত ৪টা দিকে এলাকার লোকজন গরুর মাংসসহ রিকশার চালক ইউছুফকে আটক করে। ইউছুফকে আটকের কথা শুনে ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইকবাল হাওলাদার ইউছুফের সাথে যোগাযোগ করার জন্য একাধিক বারের উপরে ফোন দিয়েছেন বলে জানা যায়।
আটককৃত ইউছুফের বাসা ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইকবাল হাওলাদার গ্রামের মধ্যে বলে জানা যায়।
রিকশা চালক ইউছুফকে জিজ্ঞেসাবাদকালে তিনি বলেন, বজলুর দোকানের কাছে চোরা মিরাজ আমাকে গরুর মাংস রিকশায় দিয়ে সুদের হাট পরিষদের সিড়ির গোড়ায় নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে যেতে বলে। তখন আমি গরুর মাংস নিয়ে রওনা হলে এলাকার লোকজন আমাকে পীরের দোকানের কাছে আটক করে। তখন আমি বাচার জন্য ইকবাল হাওলাদারকে ফোন দেই।
অন্যদিকে চুরি হওয়া গরুর মালিক নুর ইসলাম গরু খুজতে খুজতে আটককৃত ইউছুফের রিকশার কাছে আসে। রিকশায় থাকা গরুর চামড়া দেখে নুর ইসলাম তার গরু বলে চিনতে পারেন। ইকবাল হাওলাদারের সাথে যোগাযোগ করার জন্য তাকে একাধিকবার ফোন দেওয়া হলোও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনার কথা শুনে ইলিশা তদন্তে কেন্দ্রর পুলিশের টিম ঘটনা স্থলে গিয়ে ঘটনা তদন্ত করে। আটককৃত ইউছুফকে ও তার সঙ্গে থাকা রিকশা এবং মাংসসহ ভোলা সদর থানায় নিয়ে যায় পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।