সর্বশেষঃ

ভোলায় মাঠে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

আ’লীগের ১০ নভেম্বরের কর্মসূচী

ভোলার বাণী রিপোর্ট ॥ আওয়ামীলীগের ষড়যন্ত্র ও নাশকতা মোকাবেলা রুখে দিতে ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলার হাটখোলা মসজিদের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে আওয়ামীলীগের কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি।
এসময় তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান। এসময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।
তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের ক্যাম্পাসগুলোতে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ-যৌন নিপীড়নসহ সব ধরনের অপকর্ম করেছে। এসব অপকর্ম করে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। বক্তারা অবিলম্বে এসব অপকর্মে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগসহ তার দোষর নেতাকর্মী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা এতে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।