প্রিয় তুমি কাছে থাকলে

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
প্রিয় আমি সব কিছু ভুলে যাই,
তুমি কাছে থাকলে,
আমি সব কিছু ভুলে যাই
তোমার কাছে আসলে।
তোমাকে কত কথা বলব বলব করে
মনে মনে কত কথা ঠিক করে রাখি,
যখন তোমার কাছে যাই সবকিছু ভুলে গিয়ে,
তোমার পানে চেয়ে থাকি।
আমার মনে হয় আলিঙ্গনে আলিঙ্গনে
চুম্বনে চুম্বনে তোমায় অধর আমি সিক্ত করে দেই
তাও-আমি পারিনা, পারিনা
আমার কোন অধিকার নেই।
তবুও তোমায় আমি দুর থেকে ভালবেসে যাব,
এইটুকু অধিকার তুমি আমাকে দিও,
এই জনমে তোমাকে আমি কাছে না পাই,
আর জনমে তুমি আমাকে আদর করে কাছে টেনে নিও।
