সর্বশেষঃ

ভোলায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীফ হোসাইন ॥ ‘আমাদের অঙ্গিকার, রুখবো মোরা অনাচার’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টার সময় ভোলা প্রেসক্লাবের সামনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আনন্দ র‌্যালী এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালী ভোলা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বাংলাস্কুল মোড়, বরিশাল দালান, নতুন বাজার হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ছামীর ফরাজী, যুগ্ম সদস্য সচিব ইফসুফ ও যুগ্ম আহ্বায়ক কামালের সার্বিক সহযোগিতায় কেককাটা ও আনন্দ র‌্যালীর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ভোলা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান তৈয়বের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক আরিয়ান আরমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকতার, সাবেক উপজেলা সহ-সভাপতি মিজান তালুকদার, চরফ্যাশন উপজেলা আহ্বায়ক মাসুদ চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন, জাবেদ মাহমুদ ফিরোজ, অন্তর হাওলাদার, সাবেক উপজেলা আহ্বায়ক মোঃ হাসান মাহমুদ, সদর উপজেলা আহ্বায়ক ইসমাইল মাতাব্বর, সদস্য সচিব মোঃ বিল্লাল, সদর উপজেলার সাবেক সদস্য সচিব ফিরোজ আহমেদ, আব্দুল্লাহ বিন প্রিন্স, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, চরফ্যাশন উপজেলার যুগ্ম আহ্বায়ক মোঃ সফি উল্লাহ, লালমোহন পৌর আহ্বায়ক মোঃ মামুন, চরফ্যাশন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ হেলাল শিকদার, লালমোহন উপজেলার সদস্য সচিব মোঃ শাহীন হাজী প্রমূখ।
এ সময় নেতারা বলেন, গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকার বাস্তবায়ন করা পরিষদ। আমাদের প্রিয় জেলাসহ পুরো বাংলাদেশকে পরিবার কেন্দ্রীক রাজনীতি থেকে বের করে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে চাই। সকল শ্রেণীর মানুষ আমাদের ট্রাকে ভ্রমণ করতে পারবে। সমান অধিকারের মাধ্যমে আমাদের ট্রাকের গন্তব্য হবে সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা তৃণমূলে রাজনীতি করি, সকল মানুষের জন্য, সর্বশ্রেণী-পেশার মানুষের জন্য। আমাদের আদর্শ খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা এবং বাংলাদেশকে বৈষম্যমুক্ত সোনার বাংলাতে রূপান্তরিত করা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।