সর্বশেষঃ

সড়ক নয়, যেন ছোট খাল !

স্টাফ রিপোর্টার ॥ ভোলা শহরের মুসলিম পাড়া মেইন রোডটি শহরের একটি গুরুত্বপুর্ন সড়ক। ভোলা খেয়াঘাট, সার্কিট হাউজ এলাকা থেকে শহরের যানজট এড়িয়ে উকিল পাড়া, যুগিরঘোল, ভোলা হাসপাতাল, ভোলা সরকারি কলেজ, এ রব হাই স্কুল, পৌর মাধ্যমিক বিদ্যালয়, গণপূর্ত বিভাগ, বিআরডিবি অফিস, ভোকেশনাল ইনষ্টিটিউট, রতনপুর, শিবপুর, ভোলা পিটিআই, ভোলা এলজিইডি, বাস টার্মিনাল, কৃষি অফিস, মৎস অফিসসহ জেলার গুরুত্বপূর্ণ অফিসে যেতে সকলে মুসলিম পাড়া সড়ক ব্যবহার করে। বর্তমানে এই সড়কটির অবস্থা একেবারে বেহাল। এ রাস্তাটি দিয়ে চলাচল করতে সীমাহিন দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রী সাধারণের।
তাছাড়া একটু বৃষ্টি হলে পানি জমে সড়কটি হয়ে যায় ছোট খালের মত। খালের যেমন মাঝ খানে পানি আর দু-পাশে পাড়। ঠিক তেমনি অবস্থা দেখা যায় এই সড়কটিতে। তণ মনে হয় এ যেন রাস্তা নয়; কোন ছোট খাল। সড়কের বিভিন্নস্থানে রয়েছে ছোট-বড় একাধিক গর্ত। আর এই গর্তের কারণে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারী পরিবহন ও সাধারণ মানুষ। স্থানিয়রা ভোলা পৌরসভার প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানিয়েছেন সরজমিন মুসলিম পাড়া সড়ক ও নূর মসজিদ সড়কটি পরিদর্শন করার জন্য। তারা দাবী জানিয়েছেন দ্রুত যেন এই রাস্তাটি সংস্কার করে মানুষের চলাচলে উপযোগী করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।