সর্বশেষঃ

ভোলায় সীরাত সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলার বিশিষ্ট শিক্ষক আইনজীবী ও পেশাজীবিদের নিয়ে তাক্বওয়া ফাউন্ডেশন আয়োজন করেছে হযরত মুহাম্মদ (স:) এর জীবন ও কর্ম শীর্ষক এক জ্ঞানগর্ভ সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। তিনি ইসলামী রাষ্ট্রব্যবস্থায় রাসুল (স:) এর শিক্ষা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ। তিনি সামাজিক নিরাপত্তা বিধানে মুহাম্মদ (স:) এর অবদান সম্পর্কে আলোচনা করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু শিক্ষা ও মানবতায় নবীর আদর্শ নিয়ে আলোচনে রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মাদ ইস্রাফিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।