সর্বশেষঃ

ভোলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত। সোমবার (২১ অক্টোবর) দূর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের দেশত্যাগে এই নিষেধাজ্ঞা জারী করেন। ভোলার আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করেন।

আবেদন শুনানী শেষে বিজ্ঞ আদালত মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারী করেন সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান।

উল্লেখ্য যে, ভোলা জেলা লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, গ্যাস কুপ খননসহ নানা অনিয়মের মাধ্যমে পাচ হাজার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ দুদকের তদন্তাধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।