সর্বশেষঃ

হাজিপুর মাদরাসার স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

মোঃ মিরাজ হোসাইন ॥ দৌলতখানের হাজীপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসা ভোলা জেলার সর্বপ্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এটি ১৯১২ সালে মরহুম মাওলানা আবদুর রহিম (বড় হুজুর) রহ. প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটি বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি মাদ্রাসা এবং মাদ্রাসার দাখিল ও আলিম শ্রেণীর জন্য এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন রয়েছে। মাদ্রাসাটি দক্ষিণ বাংলার প্রসিদ্ধ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।
মাত্র চারজন ছাত্র নিয়ে এর যাত্রা শুরু হলেও পরবর্তীকালে তা দক্ষিণ বাংলার এক প্রসিদ্ধ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে হিসেবে পরিণত হয়। প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহিম কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেন। আঞ্জুমান-ই-মুফিদুল ইসলাম-এর কার্যকলাপে প্রভাবিত হয়ে তিনি নিজ ব্যয়ভারে প্রতিষ্ঠানটি স্বীয় বাসভবনে চালু করেন। ১৯২৫ সালে এটি সিনিয়র ফাজিল মাদ্রাসায় রূপান্তরিত হয়। বিশ শতকের ত্রিশের দশক থেকে সমসাময়িক মহাবিদ্যালয় পাঠ্যসূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে এই মাদ্রাসার পাঠ্যক্রমে বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদির মত বিষয় অন্তর্ভুক্ত করা হয়। সময়ের পরিক্রমায় মাদ্রাসাটি অনেক মেধাবী ছাত্রের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এই প্রতিষ্ঠান থেকে শত শত আলেম গুণগ্রাহী গুণী মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ও বিভিন্ন সেক্টরে অমূল্য অবদান রেখেছে। এখানকার ছাত্রদের অনেকেই সরকারি চাকুরি, শিক্ষা ও রাজনীতিসহ বিভিন্ন পেশায় খ্যাতি অর্জন করেন। হাজিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে আর্তমানবতার সেবায় একটি সামাজিক সংগঠন গঠন করা হয় ২০১৭ইং সালে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে আত্মপ্রকাশ করে। “হাজিপুর মাদরাসা স্টুডেন্ট’স এসোসিয়েশন” নামে দীর্ঘদিন কাজ করে গেলেও পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি। গত ১৫/১০/২০২৪ইং তারিখে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ওই কমিটিতে মোঃ রাইহান উদ্দিনকে আহ্বায়ক ও রিহাব উদ্দিন জামালকে সদস্য সচিব করে ৩০ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যান্য সদস্যরা হচ্ছেন, মোঃ জাকির ফরায়েজী, আব্দুর রহমান, মিঞা মোঃ আওলাদ আমিন, মোঃ আওলাদ হোসেন, মোঃ বাহাউদ্দীন মমিন, মোঃ আমজাদ হোসেন আনসারী, আশিকুর রহমান, সোহাইল আলম জুয়েল মোঃ হেলাল ফরায়েজী, মোঃ মোরসালিন, মোঃ শাফায়াত, মোঃ রায়হান, মামুনুর রশিদ, মোঃ ইমরুল কায়েস ফয়েজ, মোঃ ফজলে রাব্বি মাসুম, মোঃ সবুজ শিকদার, মোঃ মহিউদ্দিন, সাদ্দাম বিন ইসমাইল, মৃধা মোহাম্মদ রায়হান, মোঃ মিরাজ হোসাইন, মোঃ মামুনুর রশীদ, মোঃ মাহমুদুল হাসান, মোঃ ইসমাইল হাবিব, মোঃ মমিন, মোঃ অলিউল্লাহ্ শাকিল, মোঃ মারুফ, মোঃ সজিব, মোঃ আনাস ফরায়েজী। উল্লেখ্য, আহ্বায়ক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।