সর্বশেষঃ

বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

ভোলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া গুণী শিক্ষকদের সম্মাননা জানাতে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অবসরপ্রাপ্ত অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অফিস সহায়কে ‘বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ হাবিব উল্ল্যাহ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রিফাত হোসেন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কাজী ফিরোজ, শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন, মোসলেউদ্দিন, বিমল সেন, জাকির হোসেন, হাসনাইন, রিয়াদ হোসেন প্রমুখ সহ বিভিন্ন শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ মো: নোমানকে আনুষ্ঠানিক বিদায় সম্মাননা জানানো হয় এর পাশাপাশি দীর্ঘকাল শিক্ষকতা ও সেবায় যুক্ত থাকা অন্যান্য প্রবীণ শিক্ষক ও কর্মচারীদেরও সংবর্ধিত করা হয়। সংবর্ধনা পাওয়া অন্যান্য বিদায়ী শিক্ষকরা হলেন, সহকারী প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, হিসাব বিজ্ঞানের সিনিয়র শিক্ষক মো: শাহাজল হক, ধর্মীয় শিক্ষার সিনিয়র শিক্ষক মাওলানা জিল্লুর রহমান, কৃষি শিক্ষার সিনিয়র শিক্ষক জনাব নিখিল চন্দ্র দে এবং বিজ্ঞানের সিনিয়র শিক্ষক খাদিজা নাছরিন। এছাড়াও এই আয়োজনে বিদায় সংবর্ধনা গ্রহণ করেন সামাজিক বিজ্ঞান বিষয়ের তিন সিনিয়র শিক্ষক যথাক্রমে মো: শাহে আলম, নায়না পারভীন ও মো: শফিকুল ইসলাম, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ক্ষুদিরাম চন্দ্র দে এবং বিদ্যালয়ের অফিস সহায়ক মো: আলমগীর।
বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাদের সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ কামনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।