জটিল রোগে আক্রান্ত ভোলার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সজীব তালুকদার, অপারেশন শেষে চিকিৎসাধীন; ভোলাবাসীর কাছে দোয়া কামনা

ভোলার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও তরুণ ধারাভাষ্যকার সজীব তালুকদার কিডনির সমস্যাজনিত কারণে অপারেশন শেষে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জটিল রোগে আক্রান্ত এই ক্রীড়া ব্যক্তিত্বের দ্রুত সুস্থতা কামনায় ভোলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
উত্তর ভোলার সর্বস্তরের মানুষের কাছে পরিচিত ও প্রিয় মুখ সজীব তালুকদার বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠানে ধারাভাষ্য দিয়ে ক্রীড়াঙ্গনে পরিচিতি লাভ করেন। তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে, অপারেশন শেষে চিকিৎসাধীন সজীব তালুকদার দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনায় ভোলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
মহান আল্লাহ যেন তাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আমিন।
