সর্বশেষঃ

ভোলায় পূজা মন্ডপ পরিদর্শণ করলেন বিজেপি’র নেতৃবৃন্দ

ইয়ামিন হোসেন ॥ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা পরিদর্শনে গেলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ নেতৃত্বে ভোলা শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন যান নেতারা। ভোলা শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন শেষে ওয়েস্টার্ণ পাড়া সার্বজনীন পূজা কমিটি মন্ডপে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, পৌর বিজেপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুব সংহতির সভাপতি নুরে আলম টিটু, জেলা ছাত্রসমাজের সভাপতি মানষ ঘোষ শান্ত, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হাওলাদার, জেলা ছাত্রসমাজের নেতা ইসমাইল হোসেন, স্বপন মিঝি, সদর উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মোঃ পারভেজ হোসেন, পৌর ছাত্রসমাজের সদস্য সচিব জাকারিয়া আহমেদ সাজিদ,উপজেলা ছাত্র সমাজের এ আর রনি, শাহরিয়ার সাকিল, রিয়াজ হোসেনসহ বিজেপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।