সর্বশেষঃ

ভোলায় পূজা মন্ডপের গেইট ভাংচুরের সময় হিন্দু যুবক আটক

আশরাফুল আলম সজিব ॥ ভোলায় পৌরসভার আবহাওয়া অফিস রোড সংলগ্ন শ্রী শ্রী দূর্গা মাতার মন্দিরের পুজা মন্ডপের আলোকসজ্জায় ঢিল নিক্ষেপ ও গেইট ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে এক যুবক কে আটক করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে পুজা মন্ডপ থেকে প্রায় ২০০গজ দুরে শিমুল চন্দ্র (৩৫) নামের এক যুবক আলোকসজ্জা ও গেইটে ইট ঢিল নিক্ষেপ করার সময় এএসআই মানিক ডিউটিরত অবস্থায় তাকে আটক করেন। আটককৃত যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত মধুচন্দ্রদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটাওয়ারী। এ ঘটনায় ওই যুবককে আটক করতে সক্ষম হওয়ায় এএসআই মানিক’কে ১ হাজার টাকা পুরস্কার প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। ঐ যুবকের পরিবারের দাবি অভিযুক্ত শিমুল চন্দ্র দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন রোগী তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরণের অনাকাঙ্খিত জন্য দুঃখ প্রকাশ করে তার মুক্তির দাবি জানান তার পরিবার। এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, ভোলায় পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে জেলা পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।