সর্বশেষঃ

ভোলায় জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ৫ দিন ব্যাপি জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে বক্তব্য রাখেন পরিচালক মাইক্রোফিন্যান্স হুমায়ুন কবীর, উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। উপাস্থাপনায় ছিলেন রেইজ প্রকল্পের কর্মকর্তা মোঃ আবদুল হাই জিন্নাহ। প্রশিক্ষণে ভোলার ৭ উপজেলার বিভিন্ন ট্রেডের ১৯ জন শিষ্য অংশ গ্রহন করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।