ভোলায় এশিয়া ডায়াগনষ্টিক-কে ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর শহরের সদর রোডের এশিয়া ডায়াগনষ্টিক সেন্টারে গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) সন্ধ্যায় ভ্রম্যমান আদালতের অভিযানে ২য় ও ৩য় তলার ল্যাবের গুদাম থেকে ১০-১৫ বছরের পুরাতন মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমান মেডিসিন, কেমিক্যাল ও রিএজেন্ট উদ্ধার করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত। এই মেডিসিন রাখার দায়ে সদর মেডিক্যালের প্রশিকিউশনের ল্যাবের ম্যাজোরকে শতর্কমূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট এশিয়া ডায়াগনেষ্টিক সেন্টারের হাসপাতালসহ সকল বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনে হাসপাতালে অপরিস্কার দেখতে পান এবং সেবা প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনেন, অভিযোগের ভিত্তিতে এশিয়া ডায়াগনেষ্টিক সেন্টারের কর্তৃপক্ষকে শতর্ক করেন। উল্লেখ্য, এই ডায়াগনষ্টিকে গত ১৯ আগস্ট ভুল চিকিৎসায় একজন প্রসূতির মৃত্যু হয়, তার ক্ষতিপূরণ ভাবত ৫ লাখ টাকা জরিমানা দেন কর্তৃপক্ষ।
