ডিআইজি র‌্যাংক ব্যাজ পরলেন ভোলার সন্তান হারুন উর রশিদ হাযারী

স্টাফ রিপোর্টার ॥ উপপুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) র‌্যাংক ব্যাজ পরলেন ভোলার সন্তান হারুন উর রশিদ হাযারী। মঙ্গলবার তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ও র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। পুলিশের ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তা হারুন উর রশিদ হাযারী দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর গত ৭ আগস্ট ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ কর্মকর্তা হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে মূল্যায়িত হননি হারুন উর রশিদ হাযারী। রাজনৈতিক বিবেচনার কারণে যোগ্যতা থাকার পরও দীর্ঘকাল তার পদোন্নতি আটকে রাখা হয়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাকেও মূল্যায়িত করে অন্তবর্তী সরকার।
১৯৯৮ সালে পুলিশে যোগদান করেন হারুন উর রশিদ হাযারী। পুলিশের ১৭ ব্যাচের মেধা তালিকায় তার অবস্থান তৃতীয়। এর আগে তিনি নোয়াখালী ও ফেনী জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার ছিলেন।
উল্লেখ্য, ডি আই জি হারুন-উর রশিদ হাযারী ভোলা জেলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাতাব্বর বাড়ির মরহুম হাজী ইয়াসিন সাহেবের ৩য় পুত্র। তিনি ১৯৮৫ সালে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও মাস্টার ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭ বিসিএস এর মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।