ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার ॥ ‘সকল কাজে ১২ মাস, বর্ষাকালে লাগাই গাছ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবি সংগঠন ভলেনটিয়ার ফর বাংলাদেশ। বুধবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় সদর উপজেলার দড়িরাম শংকর, মনির উদ্দিন দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ভলেনটিয়ার ফর বাংলাদেশের সদস্য ও দড়িরাম শংকর, মনির উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংগঠনের সদস্যরা জানান, বন্যা সহ জলবায়ুর ক্ষতিকরক প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষের ভূমিকা অপরসীম। তাই তারা সকলকে এই সময় টাতে বৃক্ষ রোপনে উৎসাহ প্রদানে এই কর্মসূচি পালন করছেন।
