সর্বশেষঃ

ঢাকায় গুলিবিদ্ধ পশ্চিম ইলিশার মহিউদ্দিনের মৃত্যু ॥ দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় গুলিবিদ্ধ ভোলার পশ্চিম ইলিশার মহিউদ্দিন মৃত্যুবরণ করেছেন। গত ৫ই আগষ্ট ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকালে ঢাকা ট্রমা সেন্টারে মৃত্যু বরণ করেন। নিহত মহিউদ্দিন পশ্চিম ইলিশা ৮নং ওয়ার্ডের বয়াতী বাড়ীর হাসিম মিয়ার ছেলে। মহিউদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে শুক্রবার (৯ আগষ্ট) ঢাকা থেকে মহিউদ্দিনের লাশ গ্রামের বাড়ীতে আনা হয়। এ সময় এক হৃদয়বিদারক অবস্থার অবতারনা সৃষ্টি হয়। এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজনসহ এলাকার শত শত মানুষ উপস্থিত হয়। পরবর্তীতে দুপুরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।