সর্বশেষঃ

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে : অধ্যক্ষ আবদুল গফুর

মেসকাত আহাম্মেদ ॥ আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজের একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে তিনি একথা বলেন।
অধ্যক্ষ বলেন, আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্যই যারা এই দায়িত্ব পালন করবেন তারা হচ্ছেন আমাদের এই শিক্ষার্থীরা। এই নতুন প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবেন। বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্য ও দেশের বর্তমান সংকট নিরসনে শিক্ষার্থীদের চলমান বিভিন্ন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। পরে ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেওয়া নতুন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করার পাশাপাশি প্রতিটি বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেয়া হয়।
ভর্তি কমিটির আহ্বায়ক ও হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ’র সভাপতিত্বে এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্ল্যাহ স্বপন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হোসেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিধান কৃষ্ণ দাস, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও কলেজ সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।