ভোলার পূর্ব ইলিশায় জামায়াতের আনন্দ মিছিল

বনি আমিন, ইলিশা ॥ বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ক্ষমতা থাকা আওয়ামীলীগ সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। পদত্যাগ পত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পরিবর্তন সফলতায় সারাদেশ মতই ভোলার ২নং পূর্ব ইলিশায় আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেল ৫টায় জংশন বাজার থেকে আনন্দ মিছিল বের হয়ে মৌলভিরহাট মাদ্রাসার রাস্তা দিয়ে চর আনন্দ দিকে প্রবেশ করে। মিছিলটিতে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি গ্রামের বিভিন্ন এলাকার রাস্তা দিয়ে স্লোগান দিয়ে জংশন বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে জামায়াতের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।
