সর্বশেষঃ

ভোলার মানুষ খুবই আন্তরিক ও অতিথি পরায়ন

এক বছর পূর্তিতে ভোলার বাণীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে মোঃ আরিফুজ্জামান

হারুন-অর-রশিদ ॥ এক বছর পার করলো ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। তার এ সময়কার ভোলায় কাজের অভিজ্ঞতার বিষয়ে সাংবদিকদের প্রশ্নের জবাবে বর্নণা করতে গিয়ে তিনি জানালেন, ভোলায় এসেই জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দুটি নির্বাচনের চ্যালেঞ্জের মুখে পড়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে পেরেছি। কখনই কোন রাজনৈতিক চাঁপ মোকাবেলা করতে হয়নি। ভোলার মানুষ খুবই আন্তরিক। ভোলা জেলায় কাজ করার জন্য একটি উপযুক্ত জেলা, প্রচুর কাজের জায়গা রয়েছে। ভোলার সকল মানদন্ড-ই জাতীয়ভাবে এগিয়ে আছে। সকল ক্ষেত্রেই আমাদের অর্জন রয়েছে। উদ্ভাবনেও আমরা এগিয়ে আছি। ভোলাকে তিনি বড় আপন করে নিয়েছেন।
তিনি আরো বলেন, ভোলার মানুষ বাহিরের অফিসারদের সম্মান দিতে যানে। সব মিলিয়ে ভোলা একটি অপার সম্ভাবনাময় জেলা। এখানে কাজ করতে পেরে আমি গর্বিত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে এসে অনেক চ্যালেঞ্জের সম্মুখিন হতে হযেছে, তবে সেটা জনবল সংকট। যা কজের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সকলে মিলে দিন-রাত ভাগ করে কাজ করতে হয়েছে। আশা করি আগামী জানুয়ারী মাসের মধ্যেই জনবল সংকট নিরসন হবে।
তার কাজের ক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপে পড়তে হয়নি। তার মতে- আমি যে কাজের গতি রেখে যাবো তা পরবর্তি জেলা প্রশাসক চলমান রাখলেই ভোলার কাজের গতি চলমান থাকবে। জেলা প্রশাসক হিসেবে কাজ করতে হলে কয়েকটি বিষয় মানলেই কাজ করা যায় এবং মানুষের ভালোবাসা পাওয়া যায়।
জেলা প্রশাষক হিসেবে আমি মনে করি যেখানে আমি কাজ করবো সেখানকার পরিবেশটা কেমন, সেখানকার মানুষ আমাকে সমর্থন করে কিনা, যেকোনো কর্মকর্তাকে কাজ করতে গেলে সেখানকার মাটি ও মানুষের সাথে মিশতে হবে এবং ভালোবাসতে হবে। যদি কেউ ভালো না বাসে তাদের সাথে মেশার মানষিকতা থাকতে হবে। কারও যদি খাওয়ার ধান্দা থাকে বা যাওয়ার ধন্দা থাকে সে সেই পথই খুজবে। যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে সে সেই রাস্তাই দেখবে।
আমি ভোলা জেলায় গত এক বছরে অনেক বক্তৃতা দিয়েছি, সকল বক্তৃতাই বলেছি ভোলার মানুষ অতিথি পরায়ন, ভোলার মানুষ বাহিরের অফিসারদের মূল্যায়ন করতে যানে। এটা আমার খুব ভালো লাগে। কেউ যদি আমার সমালোচনা করে তাদের আমি কখনই শত্রু ভাবিনা। একজন জেলা প্রশাষক কে অনেক দিক চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়, সেভাবেই জন সেবায় কাজ করে যাচ্ছি। আমি ভোলার মানুষকে খুবই আপন জানি।
গত ২৪ জুলাই জেলা প্রশাসক হিসেবে আরিফুজ্জামান এক বছর পার করলেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ভোলার বাণী পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
পরবর্তী সংখ্যায় জেলা প্রশাসক গেল এক বছরের কাজের কর্মজজ্ঞ তুলে ধারা হবে। চলবে—–

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।