সর্বশেষঃ

ভোলার রাজাপুরে অসহায় এক পরিবারকে জিম্মি করে জমি দখলে নিয়েছে প্রতিবেশীরা

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছঘাট সংলগ্ম একটি অসহায় পরিবার কে জিম্মি করে জমিদখলে নিয়েছে প্রতিবেশীরা। বর্তমান ওই পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে। গতকাল (১১ই জুলাই) ভুক্তভোগী অসহায় আবদুল লতিফ ও হনুফা দম্পতির ঘরের মধ্যে থেকে শুরু করে মাটি কেটে বেড়া দিয়ে জিম্মি করে রাখেন প্রতিবেশী ইমন মোল্লা, নুর হোসেন, বেলায়েত ও নুরনবী গংরা। এ বিষয়ে থানা পুলিশকে জানাতে পারেনি ওই মোল্লা গ্রুপের ক্ষমতার দাপটে। স্থানীয় প্রভাবশালী একটি মহলের ইন্ধনে এসব কর্মকান্ড চালাচ্ছে মোল্লা গংরা বলে জানা গেছে ।
ভুক্তভোগী হনুফা বেগম বলেন, আমরা ও বেলায়েত মোল্লারা একসাথে জমি ক্রয় করেছি। তাদের বেশি আমাদের কম কিন্তু তারা এখন আমাদের জমিটা দখলে নিয়ে, আমাদের জিম্মি করে রাখছে। একাধিকবার শালিশ হয়েছে কিন্তু তারা টাকা পয়সা দিয়ে সব কিনে নেয়। আমরা গরীব বলে দলিল থাকার পরেও জমি পাচ্ছি না।
ভুক্তভোগী আবদুল লতিফ বলেন, রাজাপুরের চেয়ারম্যান সাহেব অনেক ভালো, তিনি আমাদের সঠিক বিচার করেছেন। জমিও মাপতে বলেছেন কিন্তু যাদের দায়িত্ব দিয়েছেন তারাই ভেজাল করতেন। কাগজে থাকলে আমাদের জমিটা যেন পাই, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য চেয়ারম্যানসহ সবার কাছে এ দাবী জানান আবদুল লতিফ।


এ বিষয়ে ভুক্তভোগী বেলায়েত মোল্লা গংরা সাংবাদিকদের বলেন, বিকালে সাক্ষাতে কথা বলবো। রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন, শনিবার পরিষদে আসতে বলেছি ভুক্তভোগীদের । দু’পক্ষের কাগজপত্র দেখে একটি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।