সর্বশেষঃ

ইলিশা ফেরিঘাট-রাজাপুর সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

স্টাফ রিপোর্টার ৷৷ ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে রাজাপুর বেড়িরমাথা পর্যন্ত রাস্তা মেরামতে নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

যদিও এ বিষয়ে কাজের তদারকির দায়িত্বে থাকা ভোলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত সদস্য ঘটনাস্থলে থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

সিসি ব্লকের পাশ দিয়ে বেরিবাধটি দিয়ে দীর্ঘ বছর চলাচলে পথচারীদের ভোগান্তি হয় দেখে পানি উন্নয়ন বোর্ড এ রাস্তাটি হেরিং বন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।

চলমান কাজে এত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে রিস্কার চাকার সাথেই ভেঙে যাচ্ছে। স্থানীয়রা প্রতিবাদ করলেও কর্ণপাত করেনি দায়িত্বশীল ঠিকাদার।

পথচারীরা জানান, অনেক বছর পর রাস্তাটি হেরিং বন্ডের কাজ শুরু হলেও নিম্নমানের ইট ব্যবহার  ও পেভমেন্ট তৈরিতে ব্যপক অনিয়ম হচ্ছে।  বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের তেমন কোন তদারকি নেই বলেও জানান তারা।

এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন বিষয়টি আমি খোঁজ নিবো। নিয়মের বাহিরে কাজ করার সুযোগ নাই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।