সর্বশেষঃ

ভোলায় নিজের অস্ত্রের গুলিতে আহত এএসআই মোক্তার

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় পেশাগত দায়িত্ব পালনের সময় অসাবধানতাবশত নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন নৌ-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। রোববার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সদরের ইলিশা নৌ-পুলিশের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তার বাড়ি চট্টগ্রামে।
ভোলা নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেলে পুলিশের ওই কর্মকর্তা দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই তার পিস্তল থেকে একটি গুলি বেরিয়ে তার পেটে লাগে। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কাজনক।


সুত্রে জানা যায়, ভোলার পূর্ব ইলিশা নৌ-থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযানে চট্টগ্রামের উদ্দেশ্য যাওয়ার জন্য গুলি চেকিং এবং হস্তান্তর করছিলেন। এ সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সাহা। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, বিকেল ৪টার দিকে ডিউটির উদ্দেশ্যে বের হওয়ার সময় এএসআই মোক্তার হোসেনের নামে ইস্যুকৃত অস্ত্র থেকে অসাবধানতাবশত মিস ফায়ারের ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।