সর্বশেষঃ

নাড়ীর টানে বাড়ী ফিরছেন ভোলার মানুষ

ভোলায় অতিরিক্ত যাত্রী বহন-অর্থ আদায়ের অভিযোগে ঘাট ইজারাদার ও ২টি লঞ্চকে জারিমানা

ভোলার বাণী রিপোর্ট ॥ জীবিকার তাগিতে ভোলার যে সকল লোক ঢাকাসহ বিভিন্ন স্থান বসবাস করছেন ঈদকে সামনে রেখে তারা নাড়ীর টানে বাড়ী ফিরছেন। নানা ভোগান্তির পথ মারিয়ে-ই তারা বাড়ীতে ফিরছেন। ঈদ উপলক্ষে ভোলায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ১২টি লঞ্চ ভোলায় এসেছে। এতে করে অন্তত এতে লক্ষাধিক যাত্রী ভোলা এসেছে এমনটা জানা গেছে বিআইডব্লিউটিএ সূত্রে। ভোলার লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চ ঘাটে অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এসময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষণ ইত্যাদি মনিটরিং করা হয়। এ সময় অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ২টি লঞ্চকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকেটের পরিবর্তে ১০ টাকার টিকেট ছাপিয়ে অতিরিক্ত অর্থ আদায় করার প্রমাণ পাওয়ায় ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় করা লঞ্চগুলো হলো দোয়েল পাখি-১ ও ১০। এছাড়া অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইলিশা ঘাটের ইজারার সোহরাওয়ার্দী কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশানার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহমত উল্যাহ ও মোহাম্মদ জিয়াউল হক। নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, ঈদে যাত্রীদের দুর্ভোগ লাগব এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এ অভিযান চলছে। যা অব্যাহত থাকবে।
এছাড়া এ রুটে যে পরিমানে লঞ্চ থাকার কথা ছিল, কিন্তু সেই পরিমানে লঞ্চ না থাকায় জীবনের ঝুকি নিয়ে ভোলা-লক্ষ্মীপুর রুট দিয়ে ছোট ছোট স্টীল বডি এবং স্পীডবোট দিয়ে যাত্রীরা পারাপার হচ্ছেন। এই ঝুকি থেকে মানুষকে বিরত থাকার জন্য ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে লঞ্চ, স্পীডবোট মালিক ও যাত্রী সাধারণকে সচেতন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।