ভোলায় প্রশিক্ষণার্থীদের মাঝে টুলশ ও সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় মৎস্যজীবি পরিবারের বেকার যুবদের দক্ষতা উন্নয়নে ৩ মাসব্যাপি ইলেকট্রিক্যাল ইন্সটুলেশন ও একমাসব্যাপি বিউটিফিকেশনে অংশ গ্রহনকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে টুলস ও সার্টিফিকেট বিতরণ করা হয়ছে। মৎস্য অধিদপ্তরাধিন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটের কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিএফ এর আঞ্চলিক সমন্বয়কারী রওনক ফেরদৌস, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক কর্মকর্তা মোঃ শিরাজুল ইসলাম, রিজজিওনাল কো ম্যানেজম্যান্ট এক্সপার্ট মোঃ আলিম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সাধন চন্দ্র পাল। অনুষ্ঠান শেষে ৫০জন প্রশিক্ষাণার্থীর মধ্যে সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়।
