সর্বশেষঃ

স্বাভাবিক জীবনে ফিরে আসলে সহযোগিতা করা হবে : অতিরিক্ত পুলিশ সুপার

পায়ুপথের মাধ্যমে ইয়াবা পাচার, গ্রেফতার-১

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় পায়ুপথে ইয়াবা পাচারকালে মোঃ শাহজাহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ইলিশা ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি প্যাকেটে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে ইলিশা ঘাট দিয়ে ইয়াবার একটি চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল এর ইনচার্জ মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ শামীম সরদার, এসআই মোঃ রইচ রহমান, এএসআই মোঃ হাফিজুর রহমান, এএস আই মোঃ আল-আমীন এর একটি টিম মজুচৌধুরী হয়ে ইলিশা ঘাটে আগত মোঃ শাহজাহানকে সন্দেহের প্রেক্ষিতে তল্লাশী চালিয়েও কিছু না পওয়ায় সন্দেহ আরো ঘনিভুত হয়। এরপর তাকে আটক করে আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে করে দেখা যায় তার পেটের ভিতরে কনডমের ভিতর ২০টি পোটলায় মোড়ানো ৫০ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা রয়েছে। পরে বিশেষ প্রকিয়ায় ওইসকল ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ী ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর এলাকায়।
এ সময় তিনি আরো বলেন, যারা মাদক সেবী বা ব্যবসায়ী রয়েছেন তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসেন, তা হলে আমরা তাদেরকে সহযোগিতা করবো। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।