তাপদাহ মোকাবেলায় ভোলায় রূপালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় তীব্র গরমে তাপদাহ মোকাবেলায় বৃক্ষরোপণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক। আপনাদের সহযোগিতা-ই আমাদের সেবা, ব্যবসায়ীক প্রবৃন্ধি অর্জনে আমরাই সেরা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১ টায় তাপদাহ নিয়ন্ত্রণে রুপালী ব্যাংক ইলিশা জংশন শাখার উদ্যোগে পূর্ব ইলিশা গুপ্তমুন্সী কোব্বাত আলী হাওলাদার বাড়ীর দরজায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপণ করা হয়েছে।
ইলিশা জংশন শাখা রুপালী ব্যাংকের ব্যবস্থাপক মোশারেফ হোসেন বলেন, তীব্র তাপদাহ নিয়ন্ত্রণে রুপালী ব্যাংক লিমিটেড এর এমডি এন্ড সিইও মহোদয়ের নির্দেশে এবং বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান এবং ভোলা জোনের উপ-মহাব্যবস্থাপক শফিক রহমান এর তত্বাবধানে এ বৃক্ষ রোপণ করা হয়। তিনি আরো বলেন, ভবিষ্যতে ও তারা ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মহতী কর্মকান্ডের সাথে অতীতের মত সব সময় যুক্ত থাকবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের অফিসার আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ মাষ্টারসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
