ভোলার দৌলতখানে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ: বিচার ও নিরাপত্তার দাবিতে পরিবার
ভোলায় চেয়ারম্যান ও সমর্থকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বনি আমিন, ইলিশা ॥ ভোলায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত ৩ মে রাতের আঁধারে হোন্ডার সমর্থক পূর্ব ইলিশার চেয়ারম্যানসহ তার কর্মীদের উপর যে হামলা করা হয় তার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২ জুন) বিকাল ৫টার দিকে ইলিশা ফেরীঘাট সংলগ্ন এলাকায় মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা, ব্যাবসায়ী ও স্থানীয় জনসাধারণ।
ইলিশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে ইলিশার ভিবিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন হামলার শিকার জাকির হাজারী, সুমন, সাদ্দাম, আরাফাত হোসাইন নাম না জানা আরো অনেকে।
মানববন্ধনে মোঃ সাদ্দাম হোসেন বলেন, রাতের আঁধারে আমাদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে এটা কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। সে যে দলেরই হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা চাই ভোলা জেলা প্রশাসন এই হামলাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। মানববন্ধনে বক্তারা দোষীদের শাস্তির দাবি করেন। তারা আরো বলেন, দোষীদের আইনের আওতায় না আনাহলে অনতিবিলম্বে তারা ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে অনশন করার কর্মসূচীও হুসিয়ারী দেন।
