ভোলার উত্তর দিঘলদীতে ২ যুবককে কুপিয়ে জখম, আটক-১

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে মঙ্গলবার রাতে গতিরোধ করে ইলিয়াস ও রাকিব নামের ২ যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উত্তর দিঘলদী ইউনিয়নের মাতাব্বর বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ খবর পেয়ে রাতেই লাভলু হাওলাদার নামের একজনকে আটক করেছে।
আহতরা জানান, লাভলু হাওলাদারের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন যাবৎ টাকা দাবী ও হুমকি-ধমকি দিয়ে আসছে। ওই টাকা না দেওয়ায় গতরাতে এ হামলা করেছে। ভোলা সদর থানার এস আই মামুন হোসেন জানান, ঘটনার সাথে জড়িত লাভলু হাওলাদারকে আটক করা হয়েছে।
