সর্বশেষঃ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাওলাদার পোল্ট্রি ফিশ এন্ড ডেইরি ফার্ম’র ব্যাপক ক্ষতি

ভোলার বাণী রিপোর্ট ॥ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে হাওলাদার পোল্ট্রি ফিশ এন্ড ডেইরি ফার্ম’র ব্যাপক ক্ষতি হয়েছে। এতে এই ফার্ম’র ৬ হাজার মুরগি পানিতে ডুবে মারা গেছে এবং একই সাথে ডেইরি ফার্ম’র নীচে থাকা পোল্ট্রি ফিশও ছিল। পানির প্রভাবে ভেসে মাছও। এতে তাদের অন্তত ১৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আব্দুল কাদের বিপ্লব।

তিনি জানান, সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট ব্রীজের ওপারের আমাদের হাওলাদার পোল্ট্রি ফিশ এন্ড ডেইরি ফার্মটি  ঘূর্ণিঝড় রেমালের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠার ক্ষেত্রে সরকারী-বেসরকারী সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।