সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-২৬১

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : মিস্টার খান বললেন, আমি এখন আর অত খবর রাখার সময় পাইনা, তারপর বউ বাচ্চারা সব এসে পড়েছে। বাইরের খবর খুব কম নেই। আর ম্যাগগিল ভার্সিটিতে পড়াশুনোর ক্লাশে আমাদের উপর বেশী রকম চাপ পরে যাচ্ছে। আমি চুপ করে মুখের দিকে চেয়ে থাকলাম। ভাবলাম, সংসার সংগ্রামে বেচারা এখন হাবুডুবু খাচ্ছে। আমি বললাম, আজ দোলা ও কচ আসছে, আসবেন ভাবি ও বাচ্চাদের নিয়ে। বলল, মিউজিক শোনাবেন-ত ? আমি বললাম, তা বলতে পারব না। আমি বললাম, দাদা আমার একটু তাড়াতাড়ি উঠতে হবে। মিষ্টার খান বললেন, আমিও উঠি। দুজনেই কমন রুম থেকে বেড়িয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। তখনও বাস আসার মিনিট দশেক বাকি। রাহাত খান দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বই পড়ছিল, আমি নিউজ পেপারটা হাতে নিয়ে একটা খবরের প্রতি দৃষ্টি ফেললাম। মস্ত বড় এক লাইন, এ লাইন দেখে মনে হল আজ দাঁড়িয়ে যেতে হবে। যাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাগজ পড়ছিলাম। কয়েকটি কম বয়সের ছেলে-মেয়ে কি কথা নিয়ে যেন হাসা-হাসি করছিল।
বাস এসে গেল। সকলেই ডিসিপ্লিন বজায় রেখে উঠে গেল। আমি উঠে উপরের স্ট্যান্ডে ধরে দাঁড়িয়ে থাকলাম। বাস স্টপেজে এসে গেল, অনেকে নেমে গেল; অনেকে উঠল। আমিও আমার বাড়ীর কাছে এসে নেমে গেলাম। কেউ কারো দিকে লক্ষ্য রাখছে না, সবাই জীবনের তাগিতে ভারাক্রান্ত। আমি বাসায় এসে দেখি হেমন্ত এসে গেছে। সেই অসুখ থেকে ভাল হলে ওর এপার্টমেন্টে গিয়ে অনেক দিন হয় আর আসে নি। উমা কিচেনে নানা কাজে ব্যস্ত, নানা রকমারী পিঠে, পায়েস নারকেলের বরফি তৈরী করে টেবিলের উপর সাজিয়ে রেখেছে। আমি এসে বললাম, উমা কিছু তাড়াতাড়ি খেতে দাও এয়ারপোর্টে যেতে হবে। উমা আমাকে নারকেলের চিড়ে খেতে দিল। পাবনার মেয়ে হয়েও দেখলাম এত সুন্দর-নিখুত নারকেল দিয়ে চিড়ে বানিয়েছে যে, মনে মনে তার প্রসংশা না করে বসে বসে তোমার আসিমার সাথে গল্প কর। হেমন্ত বলল, না আমি বাসায় থাকি। আমি বললাম, খুব ভাল।
আমি ভার্সিটির ড্রেস বদল করে অন্য ড্রেস পড়লাম। গাড়ী বের করে স্ট্রাট দিলাম। অনেক অনেক কথা ভাবতে ভাবতে মিরাবেলের রাস্তা ধরে এগিয়ে চললাম। কত কথা, কত স্মৃতি মনের গুহার আনাচে কানাচে উকি দিল। এই পথ দিয়ে সুশান্তকে কতবার আনা নেওয়া করেছি। ডোরাকে কতদিন রেখেছি, নিয়ে এসেছি। আজ দোলার পালা, জানিনা মেয়েটা সুখী হোক। আমার যেন কোন মনটা আন-চান করে উঠল। দোলার বড় বড় চোখ বড়দিও মত শান্ত স্নিগ্ধ মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। ওকে দেখলে আমার বড়দিকে দেখার সাধ মিটে যায়। তেমনি বড়দিও মত আমাকে আদর যতœ করে তত্ত তালাশ নেয়। স্নেহ-কোমল হাতে মুছিয়ে দেয় আমার ছন্নছাড়া জীবনের দুঃখ হত ব্যথাগুলিকে। কত কথা, কত স্মৃতি ফেলে আসা অনাগত জীবনের টুকরো টুকরো কথার মালা আমার জ্বালা হয়ে চলার পথে বার বার দংশন করে, যে দংশনে মাঝে মাঝে আমি দিশেহারা হয়ে যাই।

(চলবে———-)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।